গাইড
Figma টু কোড: ডিজাইনারের জন্য কমপ্লিট ওয়ার্কফ্লো
প্রোটোটাইপ থেকে প্রোডাকশন পর্যন্ত।
প্রিয়াংকা দে ১২ জুন, ২০২৬ ১৩ মিনিট ৩.৬k

ডিজাইন থেকে কোডে ট্রানজিশন এখন আগের চেয়ে অনেক সহজ — যদি ডিজাইন সিস্টেম ঠিকভাবে সাজানো থাকে।
Figma-তে কাজ শুরু করুন Variables ও Component Properties দিয়ে। এতে ডিজাইন টোকেন কোডে হুবহু ম্যাপ করা যায়।
Auto Layout ব্যবহার করলে ফ্লেক্সবক্সে কনভার্ট করা সহজ। Constraints ও Padding সেট করুন ঠিক যেভাবে CSS-এ চান।
Locofy, Anima বা Builder.io-এর মতো টুল দিয়ে দ্রুত React/Tailwind কোড এক্সপোর্ট করা যায়, তবে ম্যানুয়াল রিফাইনমেন্ট প্রায় সবসময়ই লাগে।
টাইপোগ্রাফি টোকেন Figma থেকে সরাসরি Tailwind কনফিগে সিঙ্ক করতে পারেন — Style Dictionary বা Tokens Studio প্লাগইন দিয়ে।
শেষ পরামর্শ — ডিজাইনার ও ডেভেলপার একসাথে বসে ন্যামিং কনভেনশন ঠিক করুন। এটি এক ঘণ্টার মিটিং, কিন্তু মাসের পর মাস সময় বাঁচাবে।


